ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
জামায়াত-এনসিপি গুজব, মিথ্যা ও প্রোপাগান্ডায় চ্যাম্পিয়ন: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের বক্তব্যকে ‘জঘন্য মিথ্যাচার’ আখ্যা দিয়েছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একই ধরনের ‘গুজব, মিথ্যা ও প্রোপাগান্ডা’ ছড়ানো শিখেছে।
সোমবার (২৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান এসব মন্তব্য করেন।
রাশেদ খান লেখেন, ‘জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ৬ মাসে ৫১২ জন গুম হয়েছে বলে দাবি করেছেন। এ দাবির সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা পাশে দাঁড়িয়ে ছিলেন। এই জঘন্য মিথ্যাচারের বিষয়ে কেউ কোনো টুঁ শব্দ করেনি!’
জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, ‘জামায়াতের নেতারা ঠিক এভাবেই আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য প্রচার করেন। কিন্তু জামায়াতের মতো একটি ইসলামিক দলের নেতারা যদি টুপি খুলে মিথ্যা বলেন, সেটিও না হয় সহ্য করা যায়! কিন্তু কীভাবে তারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করেন?’
এনসিপির সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘আর নতুন বন্দোবস্তের দল এনসিপি জামায়াত নেতৃত্বাধীন জোটে গিয়ে ঠিক এই রকম মিথ্যাচার শিখেছে। আজকে নাকি তারা সরকারের ১৮০ দিনের ব্যর্থতা সংবাদ সম্মেলন করে তুলে ধরবে! এনসিপি নেতাদের বক্তব্যও ঠিক হামিদুর রহমান আজাদের মতোই অপতথ্যে ভরপুর থাকে।’
জামায়াত ও এনসিপিকে নিয়ে মানুষের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে দাবি করে তিনি আরও বলেন, ‘এজন্যই মানুষজন বলা শুরু করেছে, আত্মবিশ্বাসের সঙ্গে গুজব, মিথ্যা ও প্রপাগান্ডা প্রচারে জামায়াত-এনসিপি ইতোমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে।’
বিরোধী দলের কর্মকাণ্ডেরও মূল্যায়ন প্রয়োজন বলে মন্তব্য করে রাশেদ খান লেখেন, ‘হ্যাঁ, এজন্যই বলি, সরকারি দলের ১৮০ দিনের মূল্যায়ন যেমন দরকার, ঠিক বিরোধী দল ছয় মাসে কী কী গুজব, প্রপাগান্ডা ও ঘৃণা ছড়িয়েছে, তারও মূল্যায়ন দরকার।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)