ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
কালীগঞ্জে ঘুষ-দুর্নীতি ও মাদক ‘হারাম’: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদককে ‘হারাম’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে কর্মরত সরকারি কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃত্ব ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান বলেন, ‘আজকের পর কালীগঞ্জের সরকারি কোনো দপ্তরে ঘুষ গ্রহণ চলবে না। ঘুষের অভিযোগ পেলে সে কালীগঞ্জে থাকতে পারবে না। এ ব্যাপারে জিরো টলারেন্স। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক কালীগঞ্জে হারাম ঘোষণা করা হলো।’
তিনি বলেন, ‘আমি রাশেদ খান নিজে কোনো অন্যায়ে জড়িত হলে সাংবাদিকরা অবশ্যই মিডিয়াতে নিউজ করবেন। অন্য কোনো নেতা জড়িত হলে তথ্য-প্রমাণসহ নিউজ করবেন। সাংবাদিকদের স্বাধীনতা শতভাগ দেওয়া হলো।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, এ সরকার দায়িত্ব গ্রহণের পর মবকে কোনো ধরনের প্রশ্রয় দিচ্ছে না। মবের বিরুদ্ধে একদমই জিরো টলারেন্স। মবকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। কোনো বেসামরিক ব্যক্তি শালিস-বাণিজ্য করতে পারবেন না। অফিস খুলে শালিস করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান, কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী ও বিএনপি নেতা হামিদুল ইসলাম।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)