ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
৫ আগস্ট জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবকের প্রস্তাব ফারুকীর
নিজস্ব প্রতিবেদক: প্রতি বছর ৫ আগস্ট জুলাই যাদুঘরের মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের সূচনা করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। জুলাইয়ের বীরদের স্মরণ ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো রাষ্ট্রীয় আচারের অংশ হওয়া উচিত বলে মনে করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ প্রস্তাব দেন মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকী লিখেছেন, ‘প্রতি বছর পাঁচ আগস্ট মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতৃবৃন্দ যেনো জুলাই যাদুঘরের মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যেনো দিনের সূচনা করেন-এই বিনীত প্রস্তাব করছি। এটাকে রাষ্ট্রীয় আচারের অংশ করে ফেলা হোক।’
তিনি আরও বলেন, ‘যে দলই বাংলাদেশে রাজনীতি করবে, তাদেরকে জাতীয় স্মৃতিসৌধ এবং জুলাই যাদুঘরে শ্রদ্ধা নিবেদন করেই করতে হবে।’
বিএনপি সরকারের বন্ধুদের তাদের ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগানের কথা স্মরণ করিয়ে দিয়ে ফারুকী বলেন, ‘কার হাত থেকে টেক ব্যাক করার কথা বলা হয়েছে এখানে এটা বাংলাদেশের মানুষ বুঝতো। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানতো বাংলাদেশ এর আগে কখনোই এতোটা পরাধীন হয় নাই। দেশের মানুষ এর আগে কখনোই কোনো পররাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে শোনে নাই- ‘আমি অমুক দেশের সরকারকে বলে এসেছি হাসিনা সরকারকে যেনো আবারও ক্ষমতায় রাখে’। সো মানুষ বুঝতো দেশের চাবি আসলে কার হাতে ছিলো।’
ফারুকী বলেন, ‘যে কারণে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের দুই তারিখে ‘দেশ স্বাধীন’ করার আহ্বান জানিয়েছিলেন। তাই যে বীরেরা আমাদের সার্বভৌমত্বে ফিরিয়ে দিলো তাঁদের নিয়মিত স্মরণ রাষ্ট্রাচারের একটা অংশ হওয়া উচিত।’
জুলাই যাদুঘরের মেমোরিয়াল উদ্বোধনের আগে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন বলেও জানান ফারুকী। তিনি বলেন, ‘অ্যাকচুয়ালি এবার উদ্বোধনের আগে আমি এই কথাটা একবার বলেছিলাম। কারণ মেমোরিয়ালটা বানানোর সময় এটাই ছিলো পরিকল্পনা। কিন্তু পরে দেখলাম মোটামুটি সরকারি কায়দায় অনুষ্ঠানটা করা হলো এবং মেমোরিয়ালে পুষ্পস্তবকের আইডিয়া বাদ দেয়া হলো। এমন কি প্রধানমন্ত্রীকে মিউজিয়াম ট্যুর করানো হলো মাঝখান থেকে। অনেকটা একটা সিনেমা মাঝখান থেকে দেখালে যেরকম হয় আর কি!’
শুধু ৫ আগস্ট নয়, বছরের অন্য সময়েও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জুলাই শহীদদের স্মরণে নির্মিত মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণের সুযোগ রাখার কথা বলেছেন তিনি।
ফারুকী বলেন, ‘শুধু পাঁচ আগস্ট না, অন্য যে কোনো সময়েও যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি চাইলে ওখানে ফুল দিতে পারে। আবার কেউ চাইলে সাভার স্মৃতিসৌধ থেকে ফেরার পথে জুলাই শহীদদের জন্য নির্মিত এই মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করলে আমরা নিজেরা নিজেদের স্মরণ করিয়ে দিতে পারবো সার্বভৌমত্ব রক্ষার শপথটা। যেমন নতুন মন্ত্রী হওয়ার পর অনেকে স্মৃতিসৌধ এবং বেগম খালেদা জিয়ার কবরে যান। মানে পাঁচ আগস্ট ছাড়াও ঐ রকম সিচুয়েশনে এটার ব্যবহার হতে পারে। তবে মূল প্রস্তাবটা পাঁচ আগস্টকে ঘিরেই।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- ফেসবুক পোস্ট ঘিরে ঢাবির হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে চলবে বৈদ্যুতিক ওয়াটার বাস
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি