ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
জাতীয় পার্টির নতুন মহাসচিব কাজী নাহিদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) নতুন মহাসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী মো. নাহিদ। একই সঙ্গে কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবীব লিংকন ও নওয়াব আলী আব্বাস খান।
শনিবার (২২ আগস্ট) সকালে খিলগাঁওয়ে দলটির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলটির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা রুহুল আমিন, সেলিম মাস্টার ও জুবায়ের হায়দার; ভাইস চেয়ারম্যান কামরুল হুদা; যুগ্ম মহাসচিব এএসএম শামীম ও কাজী মোহাম্মদ নজরুল; দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা; ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি গাজী ওমর ফারুক; জাতীয় যুব সংহতির আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার; জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ ও সদস্য সচিব মেহেদী হাসানসহ অন্যরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)