ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন কি গাজী নজরুল?
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৩৫ বছর পর দেশে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ৩৪৯ সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পেলেও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোট দেবেন কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত এই সংসদ সদস্য জানিয়েছেন, ভোট দেওয়ার সুযোগ থাকলেও তিনি এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন। এমনকি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন কি না, সেটিও চূড়ান্ত করেননি।
গাজী নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘জামায়াতে ইসলামী থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। এরপরও আমার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। আমি ভোট দিতে যাব কিনা, কাকে ভোট দেব—এখনো সিদ্ধান্ত নিইনি।’
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন ৩৪৯ সংসদ সদস্য। দলীয় সংসদ সদস্য না হওয়ায় গাজী নজরুল ইসলামসহ আট স্বতন্ত্র সংসদ সদস্য নিজেদের পছন্দের যেকোনো প্রার্থীকে ভোট দিতে পারবেন। এরই মধ্যে বিএনপির প্রার্থীর পক্ষে স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে ভোট চাওয়া হয়েছে বলে জানা গেছে।
আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যরা ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল ইসলাম ভোট দেবেন কি না, তা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত কৌতূহল থাকছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?