ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
নিজস্ব প্রতিবেদক: সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফীক নাওয়াজ মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর মুন্সিগঞ্জ কারাগারে থাকা দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছেন তাঁর মেয়ে তানী দীপাবলী নাওয়াজ। বুধবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি এ আবেদন করেন।
এর আগে দুপুর ১২টার দিকে তানী দীপাবলী কারাগারে গিয়ে তাঁর মা দীপু মনির সঙ্গে দেখা করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্যারোলে মুক্তির আবেদন জমা দেন তিনি।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মো. রেজাউল করিম জানিয়েছেন, আবেদনের পরিপ্রেক্ষিতে দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হবে।
আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনি জুলাই আন্দোলনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে মুন্সিগঞ্জ কারাগারে আটক রয়েছেন। হাইকোর্টে কয়েকটি মামলায় তিনি জামিন পেলেও অন্য মামলাগুলো থাকায় এখনো কারামুক্ত হতে পারেননি। ঢাকা ও মুন্সিগঞ্জে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে, যা আগে ইউনাইটেড হাসপাতাল নামে পরিচিত ছিল, মারা যান। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেছিলেন।
সর্বশেষ গত ২৭ মে অসুস্থ অবস্থায় হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রীকে দেখতে স্বজনেরা তাঁকে আদালতে নিয়ে গিয়েছিলেন।
এর আগে গত ২৭ মে তৌফীক নাওয়াজের অসুস্থতার কথা উল্লেখ করে দীপু মনিকে সাত দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন তাঁদের মেয়ে তানী দীপাবলী নাওয়াজ। মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে করা ওই আবেদনে পরে কোনো সাড়া পাওয়া যায়নি।
এবার স্বামীর মৃত্যুর পর তানী দীপাবলীর নতুন আবেদনের পরিপ্রেক্ষিতে দীপু মনিকে প্যারোলে মুক্তির সিদ্ধান্তের কথা জানিয়েছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)