ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
ঢাবি উপাচার্যের সঙ্গে লিথুয়ানিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: ভারতে নিযুক্ত লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত মিস ডায়ানা মিকেভিসিয়েন সোমবার ১৭ আগস্ট ২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় একই দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন মি. লুকাস কিসিলিয়াস তাঁর সঙ্গে ছিলেন।
সাক্ষাৎকালে লিথুয়ানিয়াসহ বিভিন্ন ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সৌর-প্রযুক্তি, জৈব-প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং পদার্থবিজ্ঞান বিষয়ে সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের বিষয়টি আলোচনায় আসে।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও লিথুয়ানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম চালু এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম গ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তাঁরা। এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করে।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের জন্য লিথুয়ানিয়ার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। তরুণদের জন্য আরও শিক্ষার সুযোগ সৃষ্টিতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিকে অবহিত করেন।
শিক্ষা ও গবেষণার পাশাপাশি জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। দুই দেশের মধ্যে কার্যকর গবেষণা সহযোগিতা বৃদ্ধিতে ‘ল্যাব টু ল্যাব’ কর্মসূচি গ্রহণের ওপরও তিনি জোর দেন। পাশাপাশি লিথুয়ানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি