ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
অভিন্ন ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী
আন্তর্জাতিক ডেস্ক: অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের অংশীদারত্ব এগিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্ব আরও এগিয়ে যাচ্ছে। বাণিজ্য ও সংস্কৃতিসহ বহুমুখী সম্পর্ক আরও উন্নত করার সুযোগ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার বারিধারায় অবস্থিত ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
জাতীয় পতাকা উত্তোলনের পর সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ বাণীও পাঠ করে শোনানো হয়।
এ সময় দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও অভিন্ন আকাঙ্ক্ষার বিষয়টি তুলে ধরেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সংযোগই দীর্ঘস্থায়ী এই বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন।
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, এসবের সুদৃঢ় ভিত্তির ওপর দুই দেশের সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে। বাণিজ্য, যোগাযোগ ও নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতেও দুই দেশের অংশীদারত্ব এগিয়ে যাচ্ছে।
একই সঙ্গে বাণিজ্য ও সংস্কৃতিসহ বহুমুখী সম্পর্ক আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন তিনি। নবায়নযোগ্য জ্বালানি খাতেও বাংলাদেশের সঙ্গে ভারতের কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে বলে জানান ভারতীয় হাইকমিশনার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ