ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
অল্প সময়ের তীব্র ব্যায়ামেই বদলায় শত শত প্রোটিন
নিজস্ব প্রতিবেদক: মাত্র কয়েক সেকেন্ডের উচ্চমাত্রার ব্যায়াম দীর্ঘ সময়ের মাঝারি মাত্রার ব্যায়ামের তুলনায় শরীরে অনেক বেশি পরিবর্তন ঘটাতে পারে। যুক্তরাষ্ট্রের একদল গবেষকের নতুন গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
‘সেল রিপোর্টস মেডিকেল’ জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, ৩০ সেকেন্ডের তীব্র গতির সাইক্লিংয়ের পর চার মিনিট বিশ্রাম নিলে রক্তে স্বাস্থ্য-সম্পর্কিত ৭১৪টি প্রোটিনে পরিবর্তন ঘটে। অন্যদিকে মাঝারি গতিতে সাইক্লিং করলে মাত্র সাতটি প্রোটিনে পরিবর্তন দেখা যায়। এতে স্বল্প সময়ের উচ্চমাত্রার ব্যায়ামের শক্তিশালী প্রভাবের বিষয়টি উঠে এসেছে।
চর্বি বিপাকেও প্রভাব ফেলে তীব্র ব্যায়াম
গবেষকেরা দেখতে পেয়েছেন, উচ্চমাত্রার ব্যায়ামের ফলে ‘ল্যাক-পেফ’ নামের একটি অণুর মাত্রা বেড়ে যায়। ক্ষুধা নিয়ন্ত্রণ ও শরীরে চর্বি বিপাকের সঙ্গে এই অণুর সম্পর্ক রয়েছে।
গবেষণায় আরও দেখা যায়, ল্যাক-পেফের মাত্রা বাড়ার সঙ্গে চর্বি কোষের ১ হাজার ৬০০টির বেশি জিন সক্রিয় হওয়ার সম্পর্ক রয়েছে। এর ফলে তীব্র ব্যায়াম শরীরে চর্বি কীভাবে প্রক্রিয়াজাত ও সঞ্চিত হয়, তাতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন গবেষকেরা।
এ ছাড়া ৫৩ হাজারের বেশি মানুষের স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেন গবেষকেরা। এতে দেখা যায়, তীব্র ব্যায়ামের মাধ্যমে সক্রিয় হওয়া কিছু প্রোটিন হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস ও স্থূলতার মতো বিভিন্ন রোগের ঝুঁকি কম থাকার সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে এগুলোর সঙ্গে ধীরগতির বার্ধক্যের কিছু জৈবিক সূচকেরও সম্পর্ক পাওয়া গেছে।
ব্যস্ত মানুষের জন্য হতে পারে কার্যকর
গবেষণার প্রধান গবেষক ডা. পল কোহেন বলেন, অল্প সময়ের তীব্র ব্যায়াম পুরো শরীরে উল্লেখযোগ্য প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এ বিষয়টিই গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
গবেষকদের মতে, দীর্ঘ সময় ব্যায়ামের সুযোগ পান না এমন ব্যস্ত মানুষের জন্য এ ফলাফল বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। অল্প সময়ের ব্যায়ামও শরীরে বড় ধরনের জৈবিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে গবেষণাটি ইঙ্গিত দিচ্ছে।
তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, এই ফলাফলকে সবার জন্য দীর্ঘ সময়ের ব্যায়াম বাদ দিয়ে সরাসরি উচ্চমাত্রার ব্যায়াম শুরু করার পরামর্শ হিসেবে দেখা উচিত নয়। ব্যক্তির বয়স, শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী ব্যায়ামের মাত্রা নির্ধারণ করা প্রয়োজন। বিশেষ করে যাদের আগে থেকেই কোনো শারীরিক সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে উচ্চমাত্রার ব্যায়াম শুরুর আগে সতর্ক থাকা জরুরি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ডিসেম্বরেই দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- শিক্ষকদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী