ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
গরম পানি কি পেটের চর্বি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা
ডুয়া ডেস্ক: ওজন কমানো বা পেটের মেদ ঝরানোর আশায় অনেকেই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস গরম পানি পান করেন। তবে শুধু গরম পানি পান করলেই শরীরের অতিরিক্ত চর্বি কমে বা পেটের মেদ গলে যায়—এমন দাবির পক্ষে এখনো কোনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।
নিউজ১৮-এর এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয়েছে, গরম পানি সরাসরি ওজন কমানোর কোনো কার্যকর উপায় নয়।
তবে গরম পানি পান করার কিছু উপকারিতা রয়েছে। এটি শরীরের পানিশূন্যতা দূর করতে সহায়তা করে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে কিছুটা ভূমিকা রাখতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, অনেকের ক্ষেত্রে গরম পানি পান করলে দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি হতে পারে। ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমতে পারে। এ ছাড়া এটি গলা ও পরিপাকতন্ত্রে আরাম দিতেও সহায়ক হতে পারে।
ভারতের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. অভিদীপ্ত হাজরা জানিয়েছেন, পেটের চর্বি কমানোর জন্য কোনো নির্দিষ্ট খাবার বা পানীয়ের ওপর নির্ভর করা উচিত নয়। দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর ওজন ধরে রাখতে সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং ক্যালোরি নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিতে হবে।
বিশেষজ্ঞদের মতে, ওজন কমাতে প্রতিদিন ৩০ থেকে ৪৫ মিনিট হাঁটা বা নিয়মিত শারীরিক অনুশীলনের অভ্যাস গড়ে তোলা জরুরি। একই সঙ্গে অতিরিক্ত তেল-চর্বিযুক্ত ও উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এড়িয়ে চলা এবং পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। নিয়মিত এসব স্বাস্থ্যকর অভ্যাস অনুসরণ করলেই ধীরে ধীরে শরীরের অতিরিক্ত চর্বি কমানো সম্ভব।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ