ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র ফজলুর রহমান: নাসিরউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী স্থানীয় সংসদ সদস্য ফজলুর রহমানের তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে জেলার উন্নয়ন, স্থানীয় রাজনীতি এবং সাবেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুকেও নিয়ে বিভিন্ন মন্তব্য করেন তিনি।
সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অনুষ্ঠিত এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কিশোরগঞ্জের নাম শুনলেই একটি দুষ্টু লোকের নাম সবার মনে পড়ে—ফজু পাগলা। তিনি কিশোরগঞ্জবাসীর মান-ইজ্জত নষ্ট করেছেন।’
তিনি অভিযোগ করে বলেন, ‘কিশোরগঞ্জে এখনো আওয়ামী লীগের কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে এবং ওই গোষ্ঠীর মুখপাত্র হিসেবে ফজলুর রহমান কাজ করছেন।’
সরকার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কিশোরগঞ্জবাসীকে এই শীর্ষ সন্ত্রাসীর হাত থেকে উদ্ধার করুন। তার কারণে জেলার মানুষের মান-মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। কিশোরগঞ্জবাসী তাঁকে প্রত্যাখ্যান করতে চায়। তাই তাঁর পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব দিন।’
কিশোরগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কিশোরগঞ্জ হাওড় অধ্যুষিত এলাকা হলেও ঢাকা থেকে খুব বেশি দূরে নয়। সরকার যদি এতদিন কিশোরগঞ্জের দিকে নজর দিত, তাহলে এ জেলার মানুষের ভাগ্য অনেক আগেই বদলে যেত।’
সাবেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর সমালোচনা করে তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে কিশোরগঞ্জের এমপি ছিলেন মুজিবুল হক চুন্নু। তিনি একজন শীর্ষ সন্ত্রাসী। কিশোরগঞ্জবাসীর ওপর এমন কোনো নির্যাতন নেই, যা তিনি করেননি। আল্লাহ কিশোরগঞ্জবাসীকে তাঁর হাত থেকে উদ্ধার করেছেন।’
কিশোরগঞ্জে আলেম-ওলামাদের প্রভাবের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘দেশের যেসব এলাকায় আলেম-ওলামার প্রভাব বেশি, কিশোরগঞ্জ তার অন্যতম। কিন্তু কিশোরগঞ্জবাসী যখন সব গজব থেকে মুক্ত হয়েছে, তখন তারেক রহমান ফজু পাগলা নামে আরেক গজব কিশোরগঞ্জবাসীর ওপর চাপিয়ে দিয়েছেন।’
সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা