ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
সরাষ্ট্রসহ চার মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও কার্যকর করতে চার মন্ত্রীকে পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধনী কমিটিও প্রত্যাখ্যান করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এই চারজনকে পরিবর্তন করা উচিত।
এর আগে সোমবার দিবাগত রাতে দেওয়া আরেকটি পোস্টে তিনি জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধনী কমিটির কড়া সমালোচনা করেন। তার ভাষ্য, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ছিল একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু নতুন সাংবিধানিক কাঠামো তৈরির পরিবর্তে বিদ্যমান ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ একটি সংশোধনী কমিটি গঠন করা হয়েছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, গণভোটের রায়, জুলাই সনদের প্রতিশ্রুতি এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পূর্ণাঙ্গ সাংবিধানিক সংস্কারের পরিবর্তে সীমিত সংশোধনের পথে হাঁটা একটি ভুল রাজনৈতিক সিদ্ধান্ত।
তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে সোচ্চার থাকা কয়েকজন নেতার এই কমিটিতে যুক্ত হওয়ায় তিনি বিস্মিত। বিশেষ করে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং ইসলামী আন্দোলনের প্রতিনিধিদের সিদ্ধান্তের কথাও তিনি পোস্টে তুলে ধরেন।
এনসিপির এই নেতা বলেন, দেশের সংকট কেবল কয়েকটি ধারা বা অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে সমাধান সম্ভব নয়। বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন ব্যবস্থা, স্থানীয় সরকার, মৌলিক অধিকার, নাগরিক স্বাধীনতা এবং রাষ্ট্রের জবাবদিহিমূলক কাঠামো নিশ্চিত করতে জনগণের অংশগ্রহণে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন।
এ লক্ষ্যে তিনি সরকারকে অবিলম্বে একটি সংবিধান সংস্কার (রিফর্ম) অ্যাসেম্বলি গঠনের আহ্বান জানান। তার প্রস্তাব অনুযায়ী, ওই অ্যাসেম্বলিতে জুলাইয়ের শহিদ পরিবারের প্রতিনিধি, আহতদের প্রতিনিধি, রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ, নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা, জুলাই সনদের অঙ্গীকার এবং গণরায়ের প্রতি সম্মান জানিয়ে সীমিত সংশোধনের পরিবর্তে অংশগ্রহণমূলক ও পূর্ণাঙ্গ সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া শুরু করা উচিত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)