ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের আটলান্টায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস থাকায় ম্যাচ শুরুতে বিলম্ব কিংবা খেলা চলাকালে সাময়িক বিরতির সম্ভাবনা তৈরি হয়েছে।
বুধবার আটলান্টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল। স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) ম্যাচটি শুরু হওয়ার সূচি রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রচলিত নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে ফিফাকে ম্যাচ শুরু বিলম্বিত করতে বা সাময়িকভাবে স্থগিত রাখতে হবে। কোনো বজ্রপাত ধরা পড়লে অন্তত ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এ সময়ের মধ্যে আবার বজ্রপাত হলে নতুন করে ৩০ মিনিটের অপেক্ষার সময় গণনা শুরু হবে।
খেলা চলাকালে আবহাওয়ার কারণে ম্যাচ বন্ধ হলে পুনরায় শুরু করার আগে দুই দলকে ১৫ মিনিটের ওয়ার্মআপের সুযোগ দেওয়া হবে।
এবারের বিশ্বকাপে এর আগেও আবহাওয়ার প্রভাব পড়েছে ইংল্যান্ডের ম্যাচে। শেষ ষোলোর লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে তাদের ম্যাচটি বজ্রঝড়ের কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। বিশ্বকাপের আগে দলের শেষ প্রস্তুতি ম্যাচেও বজ্রপাতের কারণে খেলা ব্যাহত হয়।
অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডকে খেলতে হয়েছে মিয়ামির প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে।
এখন পর্যন্ত ম্যাচের সময়সূচি পরিবর্তন বা অন্য দিনে সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি ফিফা। আয়োজকরা আটলান্টার আবহাওয়া পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন।
বর্তমান পরিকল্পনা অনুযায়ী আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নির্ধারিত সময়েই আয়োজনের প্রস্তুতি রয়েছে। তবে বজ্রঝড়ের ঝুঁকি দেখা দিলে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ম্যাচ শুরুতে বিলম্ব বা সাময়িক বিরতির সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত