ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
রিয়ালের নাম সরিয়ে নতুন আলোচনায় ভিনিসিয়ুস
স্পোর্টস ডেস্ক:রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের ইনস্টাগ্রাম কার্যক্রম ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের বায়ো থেকে রিয়াল মাদ্রিদের পরিচয় সরিয়ে শুধু ব্রাজিলের পরিচয় রাখায় ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে নানা কৌতূহল।
এমন পরিবর্তন এসেছে এমন এক সময়ে, যখন রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের নতুন চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের অগ্রাধিকারের তালিকায় রয়েছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের চুক্তি নবায়ন। নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর আগে বিষয়টির সমাধান করতে চায় স্প্যানিশ ক্লাবটি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ডিফেনসা সেন্ট্রাল জানিয়েছে, ভিনিসিয়ুস শুধু ইনস্টাগ্রাম বায়ো থেকেই রিয়ালের নাম সরাননি, নিজের প্রোফাইল ছবিও কালো রঙে পরিবর্তন করেছেন। পাশাপাশি ক্লাব-সম্পর্কিত যেসব পোস্ট আগে পিন করা ছিল, সেগুলোও আর তার প্রোফাইলে দেখা যাচ্ছে না।
বর্তমানে তার সাম্প্রতিক পোস্টগুলোর মধ্যে রিয়াল মাদ্রিদের উপস্থিতি খুবই সীমিত। কেবল সতীর্থ ডেভিড আলাবা ও দানি কারভাহালের বিদায় উপলক্ষে দেওয়া কয়েকটি পোস্টেই ক্লাবের উল্লেখ রয়েছে।
তবে এ ধরনের ঘটনা এই প্রথম নয়। গত বছরের ডিসেম্বরে সেভিয়ার বিপক্ষে ম্যাচের পরও তিনি একই ধরনের পরিবর্তন করেছিলেন। সে সময় সান্তিয়াগো বার্নাব্যুতে কিছু সমর্থকের সমালোচনার মুখেও পড়তে হয়েছিল এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে।
যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পরিবর্তনকে তার ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কোনো ইঙ্গিত হিসেবে দেখছেন না অনেকেই। ব্যক্তিগত কিংবা বাণিজ্যিক বিভিন্ন কারণে ফুটবলাররা প্রায়ই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে পরিবর্তন আনেন। এ বিষয়ে ভিনিসিয়ুসও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
বর্তমান চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন ভিনিসিয়ুস। তবে নতুন চুক্তি নিয়ে সমঝোতা না হলে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হতে পারে ক্লাবটিকে। সে ক্ষেত্রে বিকল্প হিসেবে মাইকেল ওলিসের মতো কোনো তারকাকে দলে আনার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। যদিও ভিনিসিয়ুসের বেতন কাঠামো এবং সম্ভাব্য আর্থিক হিসাব সেই পরিকল্পনাকে জটিল করে তুলতে পারে।
এখন সবার দৃষ্টি নতুন চুক্তির অগ্রগতির দিকে। ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদের সঙ্গেই নিজের ভবিষ্যৎ নিশ্চিত করবেন, নাকি আগামী গ্রীষ্মেই তার ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা হবে-সে প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর