ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মেসিকে আবারও বিশ্বকাপের শিরোপা এনে দিতে আমরা সবকিছুই করব
স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হলেও নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময় পর্যন্ত ১-১ সমতায় থাকা ম্যাচে দলের ত্রাতা হয়ে ওঠেন হুলিয়ান আলভারেজ। তাঁর গুরুত্বপূর্ণ গোলেই জয় নিশ্চিত হওয়ার পথ তৈরি হয়। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় আলবিসেলেস্তেরা।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের পারফরম্যান্সের চেয়ে অধিনায়ক লিওনেল মেসিকেই সামনে আনেন আলভারেজ। তিনি বলেন, মেসিকে আরও একবার বিশ্বকাপের শিরোপা উপহার দিতেই দল সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
আলভারেজ বলেন, ‘লিওনেল মেসিকে আবারও বিশ্বকাপের শিরোপা এনে দিতে আমরা সবকিছুই করব। তাঁর জন্য প্রতিটি ম্যাচই আমাদের কাছে যুদ্ধের মতো। তিনি গোল করলে আমার প্রথম কাজই থাকে তাঁকে জড়িয়ে ধরা।’
নিজের গোল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার গোলের পরই স্বস্তি পেয়েছি। আমরা পরিসংখ্যানে এগিয়ে থেকেই মাঠে নেমেছিলাম। কিন্তু মাঠের পরিস্থিতি ক্রমান্বয়ে জটিল হয়ে ওঠে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি এবং চাপের মধ্যেও জয় নিয়েই মাঠ ছেড়েছি।’
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা উত্তর আমেরিকা বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে। ইতোমধ্যে তারা কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে সেমিফাইনালে উঠেছে। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এখন ইংল্যান্ড। আর মাত্র দুটি ম্যাচ জিততে পারলেই চতুর্থ বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নেবেন মেসিরা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত