ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
খুবই কঠিন একটি জয় ছিল: মেসি
স্পোর্টস ডেস্ক: সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে সামনে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের দিকেও নজর রাখছেন তিনি।
ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় মেসি বলেন, ‘এই জয়ে আমি অনেক খুশি, খুবই কঠিন একটা জয় ছিল এটা।’
প্রতিপক্ষ সুইজারল্যান্ড যে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে, তা আগে থেকেই অনুমান করেছিলেন বলেও জানান আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা জানতাম এটা হবে প্রচণ্ড তীব্রতার একটা ম্যাচ।’
আগামী বুধবার আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের প্রসঙ্গ টেনে মেসি বলেন, ‘পরের ম্যাচের আগে একটু শান্তিতে একটা সপ্তাহ কাটানোর জন্য আমাদের জন্য এই ধাপটা পার হওয়া জরুরি ছিল।’ সেই ম্যাচেই ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আসন্ন সেমিফাইনালটি মেসির ক্যারিয়ারের জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। এটি হবে তার তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনাল। পাশাপাশি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী এই তারকা ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন। এর আগে প্রীতি ম্যাচ কিংবা প্রতিযোগিতামূলক-কোনো ধরনের ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে তার খেলার সুযোগ হয়নি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক