ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রেফারিং বিতর্কে গণমাধ্যমকেই দায় দিলেন লিসান্দ্রো মার্টিনেজ
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ চলমান বিশ্বকাপে রেফারিং নিয়ে তৈরি হওয়া বিতর্ককে গুরুত্ব দিতে রাজি নন। তাঁর মতে, পুরো টুর্নামেন্টজুড়ে রেফারিরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। এ ধরনের বিতর্কের পেছনে মূলত গণমাধ্যমের ভূমিকাই বেশি, যারা অপ্রয়োজনীয়ভাবে বিষয়টিকে বড় করে তুলছে।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে তাঁর কোনো অভিযোগ আছে কি না জানতে চাইলে মার্টিনেজ বলেন, ‘না, একদমই না। আমার মনে হয় রেফারিরা দারুণ কাজ করছেন। অনেক সময় গণমাধ্যমই এসব গল্প তৈরি করে এবং বিতর্ক সৃষ্টি করে। আমরা সেসব নিয়ে ভাবছি না। আমাদের পুরো মনোযোগ মাঠে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার দিকে।’
বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে রেফারিং নিয়ে আলোচনা-সমালোচনা চললেও আর্জেন্টিনা শিবিরের অবস্থান যে ভিন্ন, মার্টিনেজের বক্তব্যে সেটিই স্পষ্ট হয়েছে।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের প্রতি যথাযথ সম্মান রেখেই মাঠে নামতে চান আর্জেন্টিনার এই সেন্টারব্যাক।
মার্টিনেজ বলেন, ‘প্রতিপক্ষকে সম্মান করা আমাদের দলের অন্যতম বৈশিষ্ট্য। সুইজারল্যান্ড যদি কোয়ার্টার ফাইনালে উঠে আসে, তাহলে অবশ্যই তারা সেটা নিজেদের যোগ্যতায় অর্জন করেছে।’
তিনি আরও বলেন, ‘তারা শারীরিকভাবে খুবই শক্তিশালী দল এবং সেট পিস থেকে ভীষণ বিপজ্জনক। আমরা জানি আমাদের কঠিন একটি ম্যাচ অপেক্ষা করছে। আমি মনে করি, এটি দর্শকদের জন্য দারুণ একটি লড়াই হবে।’
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠাই এখন আর্জেন্টিনার লক্ষ্য। তবে মার্টিনেজের বক্তব্যে স্পষ্ট, প্রতিপক্ষকে একটুও খাটো করে দেখছে না লিওনেল স্কালোনির দল।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত