ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে যা জানাল অপ্টা
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোববার সকালে আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। ম্যাচটি সামনে রেখে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার আর্জেন্টিনাকেই তুলনামূলকভাবে এগিয়ে রেখেছে।
অপ্টা সম্ভাব্য ফল নির্ধারণে ২৫ হাজারবার সিমুলেশন পরিচালনা করেছে। ওই বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭.১ শতাংশ। একই সঙ্গে সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৮.৭ শতাংশ। বাকি ২৪.২ শতাংশ ক্ষেত্রে ম্যাচ অমীমাংসিত থেকে অতিরিক্ত সময়ে গড়াতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে পূর্বাভাসকে অকার্যকর করে দেওয়ার নজির থাকলেও, সামগ্রিক হিসাব অনুযায়ী শেষ চারে পৌঁছে শিরোপা ধরে রাখার দৌড়ে টিকে থাকার ক্ষেত্রে আর্জেন্টিনার সম্ভাবনা ৬৯.৪ শতাংশ। বিপরীতে, ইংল্যান্ড কিংবা নরওয়েকে সম্ভাব্য প্রতিপক্ষ ধরে সুইজারল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে ৩০.৬ শতাংশ।
সব মিলিয়ে পরিসংখ্যানের বিচারে কোয়ার্টার ফাইনালের এই লড়াইয়ে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও মাঠের ফলই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কারা পৌঁছাবে শেষ চারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর