ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বাঁশখালীর নাগরিকত্ব চাইলেন জামায়াতের আমির
নিজস্ব প্রতিবেদক জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি গেঞ্জি পরে আপনাদের সামনে এসেছি, কারণ আমি আপনাদের মেহমান নই। আজ থেকে আমিও বাঁশখালীর একজন মানুষ। আপনারা কি আমাকে বাঁশখালীর নাগরিকত্ব দেবেন?’ উপস্থিত মানুষের সম্মতি পাওয়ার পর তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।’
শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও সামান্য বৃষ্টিতেই মানুষের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে, আয়-রোজগার বন্ধ হয়ে যায় এবং মাছের ঘের, পুকুর ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। তার ভাষ্য, প্রতিটি বন্যাই বাংলাদেশের মানুষের জন্য দুর্ভোগ বয়ে আনে, অথচ কিছু এলাকায় প্রতিবছর একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে। সমস্যার সমাধান থাকলেও তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগের অভাব রয়েছে।
তিনি আরও বলেন, ‘যদি প্রকৃত অর্থে দায়িত্বশীল ও দেশপ্রেমিক সরকার রাষ্ট্র পরিচালনা করত, তাহলে এসব সমস্যা বছরের পর বছর চলতে পারত না। কিন্তু যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের স্বার্থের পরিবর্তে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। জনগণের সম্পদ লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে। এরা দেশের ও জাতির শত্রু।’
চট্টগ্রামে পৌঁছানোর পর শুক্রবার সকালেই ডা. শফিকুর রহমান বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। কালিপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত গ্রামগুলো ঘুরে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং বন্যার কারণে তাদের জীবন-জীবিকায় কী ধরনের প্রভাব পড়েছে, সে বিষয়ে সরাসরি খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি জলাবদ্ধ এলাকায় হেঁটে বিভিন্ন বাড়িতে যান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তাদের হাতে খাদ্যসহায়তা ও আর্থিক অনুদান তুলে দেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ দ্রুত নিরসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)