ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনা বা আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দল নয়: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সম্প্রতি একটি সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা বলা হয়েছে। তার দাবি, ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার বাংলাদেশে ফিরে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় কার্যকর করা হোক।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এসএমই ফাউন্ডেশনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে ইতোমধ্যে রায় হয়েছে। এখন সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে ‘গণহত্যাকারীকে’ দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে আসবেন, কাদের সঙ্গে আসবেন কিংবা আত্মসমর্পণ করবেন কি না-এসব নির্ধারণ করবে বাংলাদেশ সরকার। এ বিষয়ে দিল্লির সঙ্গে সরকারের আলোচনা হবে। তার ভাষ্য, সরকারই সিদ্ধান্ত নেবে তাকে কখন, কীভাবে দেশে আনা হবে এবং কীভাবে আদালতের রায় কার্যকর করা হবে। সে অনুযায়ী প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েই তাকে দেশে আনতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সিদ্ধান্ত তার ব্যক্তিগত নয়। দিল্লি থেকে যতটুকু অনুমতি দেওয়া হয়, সে অনুযায়ী তিনি কথা বলেন। ফলে শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, কীভাবে ফিরবেন কিংবা বিচার হবে কি না—এসব বিষয় মূলত ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে। একই সঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দল নয়।
জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সবাই রাজনৈতিকভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো ধরনের পাঁয়তারা বা প্রচেষ্টা হলে এবং সরকার যদি সেটিকে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে সরকারই। তার দাবি, বাংলাদেশের আপামর জনগণ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সব পক্ষ, ৩০ হাজার আহত ব্যক্তি এবং ১ হাজার ৪০০ শহীদ পরিবারের সদস্য এ বিষয়ে প্রস্তুত রয়েছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)