ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
মানসিক স্বাস্থ্যের যত্নে ছোট ছোট অভ্যাসের বড় প্রভাব
ডুয়া ডেস্ক: দৈনন্দিন জীবনের ব্যস্ততা, দায়িত্ব ও অনিশ্চয়তার কারণে মানসিক চাপ আজ অনেকের নিত্যসঙ্গী। তবে কিছু ইতিবাচক অভ্যাস গড়ে তুললে এই চাপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া যেমন মানসিক স্বস্তি বাড়ায়, তেমনি সামাজিক যোগাযোগ বজায় রাখাও একাকীত্ব কমাতে সাহায্য করে।
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানসিক সুস্থতার অন্যতম ভিত্তি। অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত ও জাংক ফুডের পরিবর্তে পুষ্টিকর খাবার গ্রহণ শরীর ও মন উভয়কেই চাঙা রাখে। একই সঙ্গে নিয়মিত হাঁটা, যোগব্যায়াম, সাইক্লিং বা সাঁতারের মতো শরীরচর্চা মানসিক চাপ কমিয়ে ইতিবাচক অনুভূতি বাড়ায়।
প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো এবং শখের কাজে নিজেকে যুক্ত রাখাও প্রশান্তি আনে। ভ্রমণ, বাগান করা, ছবি আঁকা কিংবা নতুন কোনো রেসিপি তৈরি এ ধরনের সৃজনশীল কাজ মনকে সতেজ করে। পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তোলা এবং শোবার আগে স্ক্রিন ব্যবহার সীমিত রাখাও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী।
অর্থনৈতিক নিরাপত্তা মানসিক শান্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই সামর্থ্য অনুযায়ী নিয়মিত সঞ্চয় করা ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবিলায় সহায়ক। পাশাপাশি প্রার্থনা, ধর্মীয় অনুশীলন এবং নিয়মিত বই-পত্রিকা পড়ার অভ্যাস মনকে স্থির ও সমৃদ্ধ করে।
তবে সব প্রচেষ্টার পরও যদি মানসিক চাপ নিয়ন্ত্রণে না আসে, তাহলে পেশাদার সহায়তা নিতে দ্বিধা করা উচিত নয়। সময়মতো মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীর পরামর্শ গ্রহণ সুস্থ ও সুষম জীবনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে