ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
ওসমান হাদীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছিলো শিবির
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা না করতে শহীদ ওসমান হাদীকে সরে দাঁড়ানোর অনুরোধ করা হয়েছিল বলে দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত আমিরের পিএস পরিচয়দানকারী ও বুয়েট শিবিরের সাবেক সভাপতি জুবায়ের নামের একজন ব্যক্তি শহীদ ওসমান হাদীকে ঢাকা-৮ আসনে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে।’
তিনি আরও বলেন, ‘শহীদ ওসমান হাদীকে বলা হয়, ঢাকা-৮ আসনে সাদিক কায়েম নির্বাচন করবে। এখানে নির্বাচন না করে অন্য আসনে নির্বাচন করার জন্য। কিন্তু শহীদ ওসমান হাদী স্পষ্ট জানিয়ে দেয়, ৫০০ ভোট পেলেও সে ঢাকা-৮ আসনেই নির্বাচন করবে। ওসমান হাদী হত্যাকাণ্ডের পরে বিতর্ক সৃষ্টি হবে, এজন্য আর সাদিক কায়েমকে নমিনেশন দেয়নি জামায়াত। এমন তথ্যই আমার কাছে এসেছে।’
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, জুবায়ের সম্পর্কে তিনি যতটুকু তথ্য পেয়েছেন, তাতে জানা যায় তিনি যুক্তরাষ্ট্রে থাকতেন। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে ফিরে এসে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। পাশাপাশি তিনি জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
তিনি বলেন, ‘হ্যাঁ, আমি তার কথাই বলছি, যার সম্পর্কে কিছুদিন আগে শহীদ ওসমান হাদীর ভাই ফেসবুকে পোস্ট করেছিলেন।’
রাশেদ খাঁন আরও বলেন, ‘আমি তাকে মোটেও সন্দেহের চোখে দেখছি না। কিন্তু তদন্তের স্বার্থেই জুবায়ের সম্পর্কে প্রশাসনের জানা দরকার। জুবায়ের কি এখনো দেশে আছে, নাকি আবারও আমেরিকায় ব্যাক করেছে? কে এই জুবায়ের? তার আদ্যোপান্ত বের হওয়া সময়ের দাবি।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)