ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
জামায়াতকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর দলগতভাবে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি এটিকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি হিসেবে উল্লেখ করে বলেন, বিরোধী দলে থাকা রাজনৈতিক দলগুলোর ছায়া মন্ত্রিসভা গঠনের প্রচলন বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। এর মাধ্যমে সেই সংস্কৃতি বাংলাদেশেও চালু হলো।
সোমবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামায়াতের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, তারা যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করে থাকে, তাহলে বিভিন্ন মন্ত্রণালয়ের কোথায় কী ভুল হচ্ছে, সে বিষয়ে তারা যদি মতামত বা ফিডব্যাক দেয় এবং কী করলে আরও ভালো হবে সে বিষয়ে পরামর্শ দেয়, তাহলে তার মতে এ ধরনের ছায়া মন্ত্রিসভা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফিরতে আইনগতভাবে কোনো বাধা নেই। তিনি দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। এটি ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) স্বাভাবিক প্রক্রিয়া। দেশে ফিরলে তাকে অবশ্যই সেই আইনি প্রক্রিয়াই অনুসরণ করতে হবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)