ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ব্যক্তিগত মান-অভিমান কিংবা পাওয়া-না-পাওয়ার হিসাবের চেয়ে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বাংলাদেশকে সমৃদ্ধ করা, কৃষক-শ্রমিকের পাশে দাঁড়ানো, বেকারত্ব দূর করা এবং আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে আরও সুসংহত করতে হবে।
তিনি বলেন, এখন এমন একটি সময় এসেছে, যখন তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে। ব্যক্তিগত অভিমান বা কে কী পেলেন, সেটি বড় বিষয় নয়-সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থে কোনো ধরনের আপস করা যাবে না।
সোমবার (৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ২০১১ সালের ৬ জুলাই জাতীয় সংসদের সামনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুকের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম এ সভার আয়োজন করে।
শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশকে সমৃদ্ধ করতে হলে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। কৃষক, শ্রমিক ও বেকারদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে দেশে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান অভিযোগ করেন, একটি বিশেষ মহল সরকার, বিএনপি এবং দলটির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে এসব অপপ্রচার মোকাবিলা করা সম্ভব।
২০১১ সালে জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার প্রসঙ্গ তুলে সাবেক এই সংসদ সদস্য বলেন, প্রকাশ্যে একজন সংসদ সদস্যের ওপর এমন হামলা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ন্যক্কারজনক ঘটনা। ওই হামলার বিচার হলে গণতন্ত্রের পূর্ণ বিকাশের প্রতিফলন দেখা যাবে।
তিনি আরও বলেন, অতীতে বিএনপির সভা-সমাবেশ করা ছিল অত্যন্ত কঠিন। সভা শেষে কে বাড়ি ফিরবেন আর কে কারাগারে যাবেন-এমন অনিশ্চয়তার মধ্যেও নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে গেছেন।
দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কোনো বিকল্প নেই।
সভায় সংসদ সদস্য শাম্মী আক্তার, আয়োজক সংগঠনের সভাপতি এ বি এম ফারুক, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ইসমাইল হোসেন সিরাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল