×

ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

 আগামীকাল যেসব এলাকায় বিদুৎ থাকবে না যেসব এলাকায়

২০২৬ অক্টোবর ০৯ ২০:৫০:৫৪

 আগামীকাল যেসব এলাকায় বিদুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: গাছের ডালপালা ছাঁটাই ও বিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণকাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

শুক্রবার (৯ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪, ৭ ও ১০ নম্বর ফিডারে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ে বনপাড়া বাজার, সরদারপাড়া, হারোয়া, কালিকাপুর, ছাতিয়ানগাছা, মালিপাড়া, হালদারপাড়া, শ্রীখণ্ডি, ভবানীপুর, আহম্মেদপুর, বালিয়া, পারআহম্মেদপুর, কায়েমকোলা, কাচুটিয়া ও ফজলিতলাসহ সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা বিদ্যুৎ পাবেন না। এতে এসব এলাকার বাসিন্দাদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজ কতটা এগোবে, তার ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও যেকোনো মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত