ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে ভারি বৃষ্টি, সড়কে পানি জমে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে তৈরি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল থেকে বাড্ডা, রামপুরা, প্রগতি সরণিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি হচ্ছে।
বৃষ্টির প্রভাবে নগরীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে গেছে। কোথাও কোথাও সড়কে পানি জমে থাকায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়ছেন অফিসফেরত মানুষ ও সাধারণ যাত্রীরা।
বাড্ডা, রামপুরা ও প্রগতি সরণি এলাকায় সড়কে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। এ অবস্থায় অনেককে বৃষ্টির মধ্যে গণপরিবহনের অপেক্ষায় থাকতে হচ্ছে। আবার কেউ কেউ বৃষ্টিতে ভিজেই গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন।
হঠাৎ ভারি বৃষ্টিতে রাজধানীর স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ায় নগরবাসীর দুর্ভোগ বেড়েছে। বৃষ্টি চলতে থাকলে সড়কে পানি জমে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)