ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে কখন
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের সেই লড়াই এবার ফিরছে শেষ আটের মঞ্চে। প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ফ্রান্সের প্রতিপক্ষ হয়েছে মরক্কো।
বিশ্বকাপের নকআউট পর্বের সূচি আগেই নির্ধারিত থাকায় শেষ ষোলোর প্রথম ম্যাচে কানাডাকে বিদায় করার পর থেকেই মরক্কো জানত, শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স অথবা প্যারাগুয়ে। শেষ পর্যন্ত ফিলাডেলফিয়ায় প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ফরাসিরা।
৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়ের শক্ত রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হয় ফ্রান্সকে। শেষ পর্যন্ত একমাত্র গোলটি আসে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে।
ম্যাচের ৬১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে দেজিরে দুয়ে দুর্দান্ত ড্রিবলিংয়ে প্যারাগুয়ের রক্ষণ ভেঙে বক্সে প্রবেশ করলে দিয়েগো গোমেজ ট্যাকল করে তাকে ফেলে দেন। প্রথমে খেলা চালিয়ে যেতে বললেও পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি।
স্পটকিক থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে চলতি বিশ্বকাপে নিজের সপ্তম এবং বিশ্বকাপ ক্যারিয়ারের ১৯তম গোল করেন এমবাপ্পে। এর ফলে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সাত গোল নিয়ে লিওনেল মেসির সমতায় পৌঁছেছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ২০ গোল করা মেসির থেকে এখন মাত্র এক গোল পিছিয়ে রয়েছেন ফরাসি অধিনায়ক।
অন্যদিকে, কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল মরক্কো। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর তিন গোল করে দাপুটে জয় তুলে নেন আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজরা।
আগামী ৯ জুলাই দিবাগত রাত ২টায় ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ম্যাচটি ফিরিয়ে আনছে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি। সেবার আফ্রিকার প্রথম দল হিসেবে শেষ চারে ওঠা মরক্কো ২-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন হারিয়েছিল।
তবে এবারও ইতিহাস গড়ার সুযোগ রয়েছে অ্যাটলাস লায়নদের সামনে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পাশাপাশি আফ্রিকার একমাত্র দল হিসেবে বিশ্বকাপে চারটি নকআউট ম্যাচ জয়ের কীর্তিও ইতোমধ্যে গড়েছে তারা। মহাদেশটির অন্য কোনো দল এখনো দুটি নকআউট ম্যাচও জিততে পারেনি।
গ্রুপ পর্বেও দুর্দান্ত ছন্দে ছিল মরক্কো। দুই জয় ও এক ড্র নিয়ে নকআউট পর্বে ওঠে দলটি। অন্যদিকে নিজেদের গ্রুপের তিনটি ম্যাচই জিতে শেষ ষোলো নিশ্চিত করেছিল ফ্রান্স। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় কোয়ার্টার ফাইনালের এই লড়াই বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত