ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে চালু করুন ‘ভেরিফিকেশন সেলফি’
ডুয়া ডেস্ক: ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া কিংবা পরিচয় যাচাই-সংক্রান্ত জটিলতায় পড়ার ঘটনা এখন বেশ পরিচিত। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করতে ‘ভেরিফিকেশন সেলফি’ নামে একটি ফিচার চালু রেখেছে ফেসবুক। এই সুবিধা অ্যাকাউন্টের প্রকৃত মালিকানা নিশ্চিত করতে সহায়তা করার পাশাপাশি সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতেও ভূমিকা রাখে।
ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ‘ভেরিফিকেশন সেলফি’ অন্যতম। প্রয়োজন হলে এই ফিচারের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীর পরিচয় যাচাই করতে পারে। ফলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার কিংবা মালিকানা নিশ্চিত করার প্রক্রিয়াও তুলনামূলক সহজ হয়।
যেভাবে চালু করবেন
ফেসবুক হেল্প সেন্টারের তথ্য অনুযায়ী, ফিচারটি চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডান পাশে থাকা থ্রি-লাইন মেনুতে যেতে হবে। এরপর Settings & Privacy থেকে Settings নির্বাচন করে Accounts Center-এ প্রবেশ করতে হবে।
সেখানে Password and Security অপশনে গিয়ে Verification Selfie নির্বাচন করে সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্ট বেছে নিতে হবে।
পরবর্তী ধাপে Next বাটনে চাপলে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি প্রবেশ করার পর আবার Next নির্বাচন করে Start Selfie অপশনে ক্লিক করতে হবে।
এরপর মোবাইল ক্যামেরা ব্যবহারের অনুমতি দিলে স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করে সেলফির মাধ্যমে পরিচয় যাচাই সম্পন্ন করতে হবে। প্রয়োজনে মাথা নাড়ানো, ডানে-বামে তাকানো কিংবা চোখের দৃষ্টি পরিবর্তনের মতো নির্দেশনা অনুসরণ করতে হতে পারে। ভেরিফিকেশন সফল হলে ফিচারটি সক্রিয় হয়ে যাবে।
তবে শুধু এই ফিচার চালু করলেই অ্যাকাউন্ট শতভাগ নিরাপদ থাকবে বা কখনোই হ্যাক হবে এমন নিশ্চয়তা নেই। প্রযুক্তি বিশেষজ্ঞরা নিরাপত্তা আরও জোরদার করতে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, অপরিচিত লিংকে ক্লিক না করা, নিয়মিত লগইন কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- সিরাত না জানায় ইসলামকে কঠিন ধর্ম হিসেবে তুলে ধরছি: আজহারী
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- কলকাতা অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীন: তথ্যমন্ত্রী
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ