ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
জুলাই শহীদদের গেজেট দ্রুত হালনাগাদের আহ্বান সারজিস আলমের
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সরকারি গেজেট দ্রুত হালনাগাদের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, জুলাইয়ের প্রতিটি ঘটনা, তথ্য ও ইতিহাস সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। যেসব শহীদের নাম এখনো সরকারি গেজেটে অন্তর্ভুক্ত হয়নি, সেগুলো তথ্য যাচাই-বাছাই শেষে দ্রুত গেজেটভুক্ত করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম এ আহ্বান জানান।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে কমপক্ষে ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (ACLED)-এর তথ্য ব্যবহার করে বিবিসির করা বিশ্লেষণেও প্রায় একই ধরনের তথ্য উঠে এসেছে। সেখানে ১ হাজার ৩৮৪ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
তবে সারজিস আলমের ভাষ্য অনুযায়ী, সরকারের গেজেটভুক্ত তথ্য বলছে, ২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে নিহতের সংখ্যা ৮৩৪ জন।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘গতকালকেও আমার এমন দুটি পরিবারের সঙ্গে কথা হয়েছে, যাদের পরিবারের শহীদ হওয়া মানুষটির নাম এখনো গেজেটেড হয়নি।’
এ প্রসঙ্গে বর্তমান সরকার ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া যে সকল ভাই-বোনদের নাম এখন পর্যন্ত গেজেটেড হয়নি, তাদের নাম যত দ্রুত সম্ভব সকল তথ্য যাচাইপূর্বক সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করুন।’
স্ট্যাটাসের শেষাংশে সারজিস আলম বলেন, ‘জুলাইয়ের প্রতিটি ঘটনা, তথ্য, ইতিহাস সংরক্ষণ করা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)