ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
পলাশবাড়ীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৫
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার পলাশবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয় ১০টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে।
সোমবার (২৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ঢাকা-রংপুর মহাসড়কের দুই পাশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ ওরফে মারো সামাদের অনুসারীরা পূর্ব বিরোধের জেরে বরিশাল ইউনিয়ন ছাত্রশিবিরের দুই নেতাকে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের নেতাকর্মীরা ধীরে ধীরে জুনদহ বাজারে জড়ো হন। সন্ধ্যার দিকে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে রাত ১০টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং জামায়াত-শিবিরের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ ওরফে মারো সামাদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সংঘর্ষ চলাকালে জুনদহ বাজারের অন্তত ১০টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারী আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইমামুল হক প্রত্যয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)