ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
ভেনেজুয়েলার ভূমিকম্পে ৩ কোটি টাকার ত্রাণ দিলেন নেইমার
স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র এবার মাঠের বাইরেও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য তিনি আড়াই লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় তিন কোটি টাকা অনুদান দিয়েছেন।
ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের দেওয়া এই অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবার, বিশুদ্ধ পানি, অস্থায়ী আশ্রয় এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করতে ব্যয় করা হবে।
এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে।’ তিনি আশা প্রকাশ করেন, তার এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও শক্তি ও স্বস্তি বয়ে আনবে।
রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। একের পর এক আফটারশকের কারণে উদ্ধারকাজও জটিল হয়ে পড়েছে। এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জনের বেশি এবং বাস্তুচ্যুত হয়েছেন ৩ হাজারেরও বেশি পরিবার। এ দুর্যোগে আন্তর্জাতিক মানবিক সংস্থা ও বিভিন্ন দেশও সহায়তার হাত বাড়িয়েছে।
এদিকে ৩৪ বছর বয়সী নেইমার বর্তমানে বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলছেন। চোটের কারণে তিনি গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে শেষ দিকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে ফিরে আসেন। নকআউট পর্বের আগে তার এই প্রত্যাবর্তন ব্রাজিল শিবিরে স্বস্তি এনে দিয়েছে।
ইমামুল হক প্রত্যয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি