ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
জাতীয় বাজেট: জনআকাঙ্ক্ষা ও বাস্তবায়ন চ্যালেঞ্জ নিয়ে এনডিএম-এর আলোচনা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বাজেট ২০২৬-২০২৭-এর নানা দিক, জনআকাঙ্ক্ষা এবং অর্থনৈতিক বাস্তবতা নিয়ে বিশেষ আলোচনা সভা করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)। আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘জাতীয় বাজেট ২০২৬-২০২৭: জনআকাঙ্ক্ষা, অর্থনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।
এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এমপি-র নেতৃত্বে পরিচালিত এই দলের আয়োজনে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনডিএম-এর ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজম।
তিনি বলেন, "প্রস্তাবিত বাজেটের কেবল সমালোচনা করলেই হবে না, বরং এটি বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। বাজেটের প্রকৃত সাফল্য নির্ভর করবে সুশাসন নিশ্চিত করা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষ ব্যবস্থাপনার ওপর। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা না গেলে এই বাজেটের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো কঠিন হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, "প্রস্তাবিত বাজেটে প্রবীণ নাগরিকদের কল্যাণে যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তা নিঃসন্দেহে ইতিবাচক। তবে তাঁদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক জীবনমান উন্নয়নে বরাদ্দ আরও বৃদ্ধি করা প্রয়োজন।"
সংসদ সদস্য মানসুরা আলম তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বাজেট দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ। এতে সাধারণ মানুষের মৌলিক চাহিদা ও জনকল্যাণমূলক বিষয়গুলোর প্রতিফলন ঘটেছে।
অন্যদিকে, সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী বাজেটে নৈতিকতা ও সুশাসনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও দূরদর্শী পরিকল্পনা গ্রহণে পবিত্র সূরা ইউসুফের শিক্ষা আমাদের জন্য পাথেয় হতে পারে। একটি দায়িত্বশীল বাজেট প্রণয়নে ইসলামী মূল্যবোধ ও ইনসাফ কায়েম করা জরুরি।"
আলোচনা সভায় বক্তারা কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে গঠনমূলক সুপারিশ তুলে ধরেন। তাঁরা বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে নীতিগত ধারাবাহিকতা এবং রাজস্ব ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা সময়ের দাবি।
মাসুদ রানা জুয়েল ও জেনিফার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে উপস্থিত অতিথিরা বাজেট নিয়ে এনডিএম-এর এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া