ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে সরকারের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ধর্ষণ, হত্যা ও অন্যান্য অপরাধ বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে তিনি দাবি করেন, এসব ঘটনা নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি হতাশা বাড়ছে।
আজ শুক্রবার (২৬ জুন, ২০২৬) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার গুরুত্বপূর্ণ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় বাদে অন্য সব মন্ত্রণালয়ের খোঁজ রাখেন। অথচ তাঁর নিজের দায়িত্বে থাকা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি হচ্ছে।’
দেশের ইতিহাস ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশ বিপুল প্রত্যাশা নিয়ে দুই বার স্বাধীন হয়েছে একবার ১৯৪৭ সালে এবং পরবর্তীকালে ১৯৭১ সালে। কিন্তু দেশ পরিচালনার দায়িত্বে বিভিন্ন সময়ে যারা ছিলেন, তারা মানুষের প্রত্যাশাকে ধ্বংস করে দিয়েছেন। সমাজে মানুষের জানমালের এখন কোনো নিরাপত্তা নেই, আমরা অহরহ এই অনিরাপত্তার ঘটনা দেখছি।’
দেশে সম্প্রতি অনুষ্ঠিত গণভোট এবং চলমান রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘এদেশের মানুষ বড় আশায় বুক বেঁধেছিল। এত মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে দেশে একটা ঐতিহাসিক পরিবর্তন হলো। দেশের শাসনব্যবস্থা সংস্কারের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে, যেখানে একই দিনে জনগণ দুটি ভোট দিয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একটি ভোটের মূল্যায়ন হলেও অন্যটির সঠিক মূল্যায়ন বা প্রতিফলন হয়নি।’
তিনি আরও বলেন, শাসনব্যবস্থার যে পুরোনো ধারা অতীতের শাসকদের ক্রমান্বয়ে ফ্যাসিবাদী করে তুলেছিল, জনগণ এবার মূলত সেই স্বৈরাচারী ধারার আমূল পরিবর্তন চেয়েছিল।
বক্তব্যের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ নতুন বা পুরোনো এভাবে বিভক্ত করার সুযোগ নেই। তাঁর দাবি, যেকোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী অতীতের মতো ভবিষ্যতেও আপসহীন অবস্থানে থাকবে। একই সঙ্গে তিনি দেশের জনগণের প্রতি সব ধরনের ফ্যাসিবাদ ও ফ্যাসিজমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি