ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে হিন্দুদের বিক্ষোভ নিয়ে যা বলল ভারত
আন্তর্জাতিক ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির নির্মাণ স্থগিতকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে। তাদের অভিযোগ, এ ঘটনায় তাদের রাম দেবতাকে অবমাননা করা হয়েছে।
এই পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে মঙ্গলবার (২৩ জুন) এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করেন। জবাবে তিনি রামমন্দির নির্মাণের বিরোধীদের ‘উগ্রপন্থি’ হিসেবে অভিহিত করে বলেন, তাদের বাংলাদেশ সরকারের থামানো উচিত।
রণধীর জয়সওয়াল বলেন, “আমরা বিভিন্ন প্রতিবেদন দেখেছি হিন্দু দেবতা ও তাদের ছবিকে অবমাননার কারণে বিক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা আশা করি বাংলাদেশ সরকার সেখানে (পলাশবাড়ীতে) উগ্রপন্থিদের থামাবে এবং সেখানে থাকা অল্প সংখ্যক সংখ্যালঘুর নিরাপত্তার নিশ্চয়তা দেবে।”
এদিকে, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হার বর্তমানে সবচেয়ে কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
গতকাল সোমবার সচিবালয়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সেখানে গাইবান্ধার পলাশবাড়ীতে হরিদাস চন্দ্র কর্তৃক রামমন্দির নির্মাণ এবং অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী কর্তৃক দেশের সার্বভৌমত্ববিরোধী বক্তব্যের বিষয়টি উত্থাপিত হয়।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তবে এক্ষেত্রে সকল সম্প্রদায়েরই দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক।”
তিনি আরও বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন যে কোনো বক্তব্য বা কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাই।”
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)