ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল

২০২৬ জুন ২৩ ১৭:০৫:৫১

আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে রাজশাহী মহানগর যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় থাকবে। পাশাপাশি যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে বলেও উল্লেখ করেন তারা।

বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি রফিক আহমেদ ডলার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মাহামুদুস সালেহীন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও আবদুল ওয়াহাব এবং ধর্মবিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম রবি।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য (দপ্তরের সংযুক্ত) মো. মাসুদুল হক মৃধা মোমিন, সদস্য ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সুব্রত রায়, হাসান খান, শ্যামল শেখ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সুরাজ আলী, মোহন আলী, আকলেসুর রহমান সাজিম, মো. রবিন হোসেন, হাফিজ বাবুসহ রাজশাহী মহানগর যুবদলের আওতাধীন আটটি থানা এবং ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের আহ্বায়ক, সদস্যসচিব ও অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত