ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
‘ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতায় দেশ চলছে’
নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী শাসন কাঠামোর ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশ পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় সংসদের ভেতরে ও বাইরে যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা অতীতের কর্তৃত্ববাদী শাসনেরই সম্প্রসারিত রূপ।
আজ (বুধবার) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অবিলম্বে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশে পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর ১০০ দিনের বেশি সময় পার হলেও তাদের কার্যক্রম জনগণের প্রত্যাশা, নির্বাচনী অঙ্গীকার ও গণতান্ত্রিক চর্চার বিপরীত পথে এগোচ্ছে। তার ভাষায়, সরকার ফ্যাসিবাদী ধাঁচে রাষ্ট্র পরিচালনা করছে, যা উদ্বেগজনক।
তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নির্ধারিত নিয়ম অনুযায়ী সংসদে অনুমোদন না হয়ে দ্রুততার সঙ্গে পাস করানো হয়েছে। এতে পর্যাপ্ত আলোচনা ও অংশগ্রহণের সুযোগ সংকুচিত হয়েছে বলেও তিনি দাবি করেন। তার মতে, এসব অধ্যাদেশের অনেকগুলোই সংস্কারমূলক ছিল, যার মধ্যে মানবাধিকার কমিশন-সম্পর্কিত কিছু সিদ্ধান্তও পরে বাতিল বা স্থগিত করা হয়েছে।
আযাদ বলেন, মৌলিক সংস্কার উপেক্ষিত থাকায় বর্তমান সংস্কার প্রক্রিয়াকে কার্যকর সংস্কার বলা যায় না। তিনি দাবি করেন, দেশে রাজনৈতিক আন্দোলন অব্যাহত থাকবে এবং ধাপে ধাপে তা আরও জোরদার করা হবে।
তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, গত তিন মাসে দেশে ফৌজদারি মামলা, হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন সহিংস ঘটনার পাশাপাশি শিশু হত্যা ও পারিবারিক হত্যার ঘটনাও ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, দলীয় সহিংসতা, লুটপাট, দখল ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতার ঘটনাও বেড়েছে। একই সঙ্গে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে জনজীবনের ওপর চাপ হিসেবে উল্লেখ করেন তিনি।
সবশেষে তিনি বলেন, সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি