ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
গুম-খুনের বৈধতা দেওয়া সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা হবে?
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনেই আওয়ামী লীগ আমলে সাংবাদিকতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রবিবার (৭ জুন) সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছে জানতে চান, গুম, খুন, গণহত্যা ও ভোট কারচুপির মতো কর্মকাণ্ডের পক্ষে জনমত তৈরির অভিযোগ থাকা সাংবাদিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না।
বক্তব্যের শুরুতে হাসনাত আব্দুল্লাহ বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। গত ১৭ বছরে সাংবাদিকতা করা সহজ ছিল না, তবে প্রতিকূল পরিবেশেও অনেক পেশাদার সাংবাদিক দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে গেছেন।
এরপর তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে কিছু গণমাধ্যম ও সাংবাদিক সাংবাদিকতার আড়ালে গুম, খুন, ভোট চুরি, ব্যাংক লুটসহ বিভিন্ন কর্মকাণ্ডের পক্ষে জনমত তৈরির কাজ করেছেন। তার দাবি, তারা বিএনপির সর্বোচ্চ নেতা ও বর্তমান প্রধানমন্ত্রীকে বিভিন্ন সময়ে ষড়যন্ত্রকারী ও দেশদ্রোহী হিসেবে উপস্থাপন করেছে। একইভাবে বর্তমান সংসদে থাকা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধেও ঘৃণা ও সহিংসতার পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছে বলে অভিযোগ করেন তিনি।
হাসনাত আরও বলেন, জুলাইয়ের পর গণমাধ্যমে পরিবর্তনের নামে জুলাইপন্থী অনেক সাংবাদিককে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সময় টিভি দখল এবং ইস্ট ওয়েস্ট মিডিয়াসহ বসুন্ধরা গ্রুপের বিভিন্ন গণমাধ্যম আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরির কাজ চালিয়ে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। নোয়াখালীর একটি সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছু গণমাধ্যম ও টকশো বিশ্লেষক ওই ঘটনাকে ইতিবাচকভাবে উপস্থাপন করেছেন।
সংসদ সদস্য জানতে চান, যেসব সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে গুম, খুন, ভোট কারচুপি বা গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না। পাশাপাশি তাদের পুনর্বাসনের বিষয়ে সরকারের অবস্থান কী, সে ব্যাখ্যাও তিনি সংসদে জানতে চান।
জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে। তবে প্রচলিত আইন অনুযায়ী কেউ যদি গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে, সন্ত্রাস বা অন্য কোনো বেআইনি কাজে অংশ নেয়, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী কিংবা সরকারি চাকরিজীবী কেউই আইনের ঊর্ধ্বে নন। আইন লঙ্ঘন করলে প্রচলিত বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা