ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

২০২৬ জুন ০৬ ১৭:৪১:১৫

সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটি স্তরে অংশ নেওয়ার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লায় অনুষ্ঠিত এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আগামী ডিসেম্বরের আগেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা ধারণা করছেন। এ লক্ষ্যে নির্বাচন কমিশন বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি জানান, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে তরিকুল ইসলামকে এনসিপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশের বিভিন্ন সমস্যার সমাধান হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে এমন প্রত্যাশা ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীও মবতন্ত্রের অবসানের কথা বলেছিলেন। কিন্তু বাস্তবে মব, খুন ও ধর্ষণের ঘটনা বেড়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে বিএনপি প্রশাসন পরিচালনায় ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন।

এনসিপির মুখপাত্র আরও বলেন, কোটাবিরোধী ও সরকারবিরোধী আন্দোলনে কুমিল্লার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এ কারণে কুমিল্লাকে এনসিপির ‘ক্যান্টনমেন্ট’ হিসেবে অভিহিত করা হয়। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তরিকুল ইসলামকে মেয়র নির্বাচিত করার মাধ্যমে সেই অবস্থান আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, বিদ্যুতের দাম বাড়ার প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়েছে। পাশাপাশি গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তিনি দাবি করেন, মানুষের আয় না বাড়লেও খরচ বেড়েই চলেছে। শেখ হাসিনার আমলে ১৭ বছরে গ্যাসের দাম যতটা বেড়েছিল, বিএনপির আমলে তিন মাসে তার চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সভাপতি তরিকুল ইসলাম, এনসিপির কুমিল্লা মহানগরের নেতা আবু রায়হান, রাশেদুল হাসানসহ দলটির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদ পুনর্মিলনীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের কমেছেসোনার দাম

ফের কমেছেসোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণপ্রেমীদের জন্য স্বস্তির খবর এসেছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতির প্রভাবে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে... বিস্তারিত