ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
নিরাপত্তাজনিত কারণে নিজের অফিস বন্ধ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মতিঝিলে থাকা নিজের অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে বলা হয়, মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজে পরিচালিত অস্থায়ী অফিসের কার্যক্রম নিরাপত্তাজনিত কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকে সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম রূপায়ণ টাওয়ারের ১৫ তলা থেকে পরিচালিত হবে।
এতে ঢাকা-৮ আসনের জনগণসহ দেশের সব শুভাকাঙ্ক্ষীকে নতুন অফিসে যোগাযোগ করার আহ্বানও জানানো হয়।
পোস্টে আরও সতর্ক করে বলা হয়, কেউ যদি আগের অফিসস্থলে গিয়ে কোনো ধরনের হামলা, মামলা, নিরাপত্তা ঝুঁকি বা ক্ষতির মুখে পড়েন, তাহলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে। একই সঙ্গে সবাইকে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)