ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
টিকিট সংকট ও বাড়তি ভাড়ায় বিষণ্ণ সায়েদাবাদের ঈদযাত্রা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উদযাপনে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ, যার স্পষ্ট রূপ দেখা গেছে সায়দাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনালে। সোমবার (২৫ মে) সকাল থেকেই এই দুই টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে বরাবরের মতোই উৎসবের আনন্দকে ফিকে করে দিয়েছে তীব্র পরিবহন সংকট এবং যাত্রীপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের পকেট কাটার মহোৎসব। অগ্রিম টিকিট না পেয়ে চরম বিপাকে পড়া শত শত সাধারণ মানুষকে বাধ্য হয়ে লোকাল বাসে দাঁড়িয়ে কিংবা ইঞ্জিনের ওপর বসে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে গন্তব্যে রওনা হতে দেখা গেছে।
সকাল ৯টার দিকে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকার কাউন্টারগুলো ঘুরে দেখা যায়, রাস্তার দুই পাশে বাসের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছেন শত শত মানুষ। দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে একের পর এক দূরপাল্লার বাস টার্মিনাল ছাড়ছে। তবে এবারের ঈদযাত্রায় যারা আগেভাগে টিকিট কেটে রেখেছিলেন, তাদের যাত্রা কিছুটা স্বস্তিদায়ক হলেও তাৎক্ষণিক টিকিট কিনতে আসা সাধারণ যাত্রীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। কাউন্টারগুলো টিকিট সংকটের অজুহাতে নিয়মিত ভাড়ার চেয়ে ৩০০ টাকা পর্যন্ত বেশি দাবি করছে বলে অভিযোগ উঠেছে।
যেমন সায়েদাবাদ থেকে সপরিবারে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে হানিফ পরিবহনের ৪টি টিকিট কিনেছেন জসিম নামের এক যাত্রী। তিনি আক্ষেপ করে জানান, স্বাভাবিক সময়ে যেখানে বরিশাল যেতে ৫০০ টাকা লাগে, সেখানে আজ প্রতি টিকিটের জন্য ৮০০ টাকা নেওয়া হয়েছে। এটা শুধু এবার নয়, প্রতি ঈদেই আমাদের এই বাড়তি ভাড়ার জুলুম সহ্য করতে হয়। তিনি আরও অভিযোগ করেন, চড়া দাম নেওয়ার পরও পেছনের ফাঁকা আসনগুলো পূরণ করার অজুহাতে নির্ধারিত সময়ের চেয়ে আধঘণ্টারও বেশি সময় ধরে গাড়ি টার্মিনালেই দাঁড় করিয়ে রাখা হচ্ছে।
ভাড়ার এই লাগামহীন চিত্র কেবল বড় পরিবহনেই নয়, বরিশালগামী বিএমএফ-এর মতো লোকাল বাসগুলোতেও দেখা গেছে। যাত্রাবাড়ী মোড়ে দেখা যায়, এই বাসটি আসন পূর্ণ হওয়ার পরও অতিরিক্ত যাত্রী দাঁড়িয়ে নিয়ে রওনা হচ্ছে। বাসের যাত্রীরা জানান, সাধারণ সময়ে ৪০০ টাকা ভাড়া হলেও আজ তাদের কাছ থেকে ৭০০ টাকা নেওয়া হয়েছে। এমনকি সিট না পেয়ে যারা দাঁড়িয়ে যাচ্ছেন, তাদের পকেট থেকে খসানো হচ্ছে ৬০০ টাকা। নিরুপায় হয়েই তারা এই ঝুঁকিপূর্ণ যাত্রা বেছে নিয়েছেন।
ভাড়ার এই নৈরাজ্য কেবল দক্ষিণাঞ্চলেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে অন্যান্য রুটগুলোতেও। ঢাকা-চট্টগ্রাম রুটের নন-এসি বাসগুলোতে নিয়মিত ভাড়া ৭০০ থেকে ৮০০ টাকা হলেও ঈদের সুযোগে এখন আদায় করা হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকা। একইভাবে ঢাকা থেকে খুলনাগামী বাসগুলোতেও ৭০০ টাকার সাধারণ টিকিটের মূল্য হাঁকানো হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা