ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
‘নিরাপদ যাতায়াতে দায়িত্বের প্রকৃত স্বার্থকতা পাওয়া যায়’
নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত হলে দায়িত্ব পালনের প্রকৃত স্বার্থকতা পাওয়া যায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম (এমপি)। তিনি বলেন, মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে এবং সড়ক ফাঁকা হচ্ছে এটাই দায়িত্বশীলতার সাফল্য।
রোববার (২৪ মে) বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবহন সংশ্লিষ্টদের উদ্দেশে মন্ত্রী বলেন, ঈদযাত্রায় যাতে সাধারণ মানুষ নিরাপদে ও স্বস্তিতে নিজ গন্তব্যে পৌঁছাতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। চন্দ্রা ত্রিমোড় এলাকা উত্তরাঞ্চলে প্রবেশের গুরুত্বপূর্ণ একটি পথ হওয়ায় এখানে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। সবাই একসঙ্গে কাজ করলে যাত্রীদের ভোগান্তি কমবে এবং সরকারের পক্ষ থেকেও তাদের দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, চন্দ্রা ত্রিমোড় এলাকায় বাস টার্মিনাল নির্মাণের দাবি দীর্ঘদিনের। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে কিছু ত্রুটি রয়েছে, যা দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বেশ কিছু জায়গা ইতোমধ্যে মেরামত করা হয়েছে এবং বাকি কাজ চলমান রয়েছে।
মন্ত্রী বলেন, এই রুট দিয়ে যমুনা সেতু পর্যন্ত যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারলে সেটিই বড় স্বস্তির বিষয়। কর্মজীবী মানুষ বছরে দুই ঈদে পরিবারের কাছে ফেরে, তাই তাদের যাত্রা শান্তিপূর্ণ করতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহনান, গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন, হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর খান প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়