ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বর্ষসেরা সংগঠনের স্বীকৃতি পেল ঢাবির টিএফপি ফিল্ম ক্লাব
নিজস্ব প্রতিবেদক: চলচ্চিত্র সংসদ আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘বিএফএফএস পদক ২০২৬’ (বর্ষসেরা সংগঠন) জয় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের ‘টিএফপি ফিল্ম ক্লাব’। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে সংগঠনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
গত শনিবার (১৬ মে) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক চলচ্চিত্র সংসদের প্রতিনিধি, সংগঠক ও চলচ্চিত্রকর্মীরা অংশগ্রহণ করেন। তারা চলচ্চিত্র সংসদ আন্দোলনের বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টিএফপি ফিল্ম ক্লাবসহ অন্যান্য বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি, তথ্য ও সংস্কৃতি বিষয়ক) ডা. জায়েদ উর রহমান।
নতুন দর্শক তৈরি, নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী এবং সুস্থ চলচ্চিত্র চর্চার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে টিএফপি ফিল্ম ক্লাবের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মাননা দেওয়া হয়। এই অর্জনকে ক্লাবের সদস্যদের সৃজনশীলতা ও চলচ্চিত্রের প্রতি গভীর ভালোবাসার অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সম্মেলনে চলচ্চিত্র বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয়বস্তু ছিল— ‘আঞ্চলিক চলচ্চিত্র সংসদ: অভিজ্ঞতা বিনিময়’ এবং ‘বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদসমূহ: তারুণ্যের ভাবনা’। এ ছাড়া সম্মেলনে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’ এবং আকরাম খান পরিচালিত ‘নকশিকাঁথার জমিন (২০২৪)’ চলচ্চিত্র দুটি প্রদর্শিত হয়।
বিএফএফএস সভাপতি জহিরুল ইসলাম কচি এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল্লাহ তাদের বক্তব্যে চলচ্চিত্র সংসদ আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মানুষের জ্ঞানচর্চা ও মানসিক বিকাশে চলচ্চিত্রের বিকল্প নেই। চলচ্চিত্র সংসদ আন্দোলনকে বেগবান করতে সরকারি সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তারা উল্লেখ করেন।
উল্লেখ্য, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন হিসেবে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র উন্নয়ন, প্রশিক্ষণ ও সুস্থ ধারার চলচ্চিত্র বিকাশে কাজ করে যাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)