ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিল মাউশি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বহুল প্রতীক্ষিত বদলি সফটওয়্যার কার্যক্রমে অগ্রগতি এসেছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংশোধিত নীতিমালার আলোকে সফটওয়্যারটি প্রস্তুত করে ইতোমধ্যে অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৮ মে) বিষয়টি নিশ্চিত করেন মাউশির এক কর্মকর্তা। তিনি জানান, সংশোধিত নীতিমালা অনুযায়ী সফটওয়্যার আপডেটের জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেডকে চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির জবাব পাওয়ার পর নিশ্চিত হওয়া গেছে যে সফটওয়্যারটি নীতিমালা অনুযায়ী সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। ফলে এখন থেকেই মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করা সম্ভব হবে।
তিনি আরও জানান, মঙ্গলবার (১৯ মে) থেকে মাঠপর্যায়ে শিক্ষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় ফাইল প্রস্তুত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন মিললে দ্রুতই আঞ্চলিক পর্যায়ের দপ্তরগুলোতে নির্দেশনা পাঠানো হবে।
এর আগে গত ১০ মে সংশোধিত বদলি নীতিমালা অনুযায়ী সফটওয়্যার হালনাগাদের জন্য টেলিটককে চিঠি পাঠায় মাউশি। তবে সে সময় প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি বলে জানা যায়। নীতিমালার নির্দেশনা অনুযায়ী সফটওয়্যার প্রস্তুত হলে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করার কথা ছিল।
গত ৬ মে শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য সংশোধিত নীতিমালা জারি করে। এতে বলা হয়, বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর একজন শিক্ষক ন্যূনতম দুই বছর চাকরির মেয়াদ পূর্ণ করার পরই পরবর্তী বদলির আবেদন করতে পারবেন। একই সঙ্গে শূন্যপদের তথ্য নির্ধারিত সময়ে অনলাইনে প্রকাশ করবে মাউশি।
নীতিমালা অনুযায়ী প্রকাশিত শূন্য পদের বিপরীতে শিক্ষকরা আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান বা একই বিষয়ের শিক্ষক পদ শূন্য থাকা সাপেক্ষে নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ ও বদলি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এতে আরও বলা হয়েছে, শিক্ষকরা নিজ জেলা বা স্বামী/স্ত্রীর কর্মস্থল জেলা কিংবা নিজ বিভাগের অন্য জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। প্রথম যোগদানের পর দুই বছর পূর্ণ হলে তারা বদলির জন্য যোগ্য হবেন।
মাউশির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নীতিমালাটি ইতোমধ্যে অনুমোদিত হয়ে ওয়েবসাইটে প্রকাশের প্রক্রিয়া চলছে এবং শিগগিরই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ