ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের আন্দোলন ও চলমান অস্থির পরিস্থিতির মধ্যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন।
রোববার (২৪ মে) তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। গত বছরের ২৩ জুলাই তিনি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
এদিকে গ্রাহকদের চলমান আন্দোলনের কারণে ব্যাংকের পর্ষদের নির্ধারিত সভাও শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।
ব্যাংকসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মাসের ৩১ মে পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগ নিয়েও আলোচনা চলছিল।
তবে পদত্যাগের খবর অস্বীকার করে ওমর ফারুক খান বলেন, তিনি পদত্যাগ করেননি এবং এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে তিনি ফোন কেটে দেন।
এর আগে ২০২৪ সালের আগস্ট-পরবর্তী সময়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। তখন ওবায়েদ উল্লাহ আল মাসুদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তার এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হলে তিনি ২০২৫ সালের ১৭ জুলাই পদত্যাগ করেন। এরপর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান।
অধ্যাপক জুবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অধ্যাপক, ইউনিভার্সিটি অব বোকোনির ভিজিটিং প্রফেসর এবং ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইন ও মস্কো স্টেট ইউনিভার্সিটির ভিজিটিং স্কলার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)-এর প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়