ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিদ্যুতের ইউনিটপ্রতি ২১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি আমদানি ব্যয় বৃদ্ধি, উৎপাদন খরচের ঊর্ধ্বগতি এবং ভর্তুকির চাপ সামাল দিতে পাইকারি বিদ্যুতের দাম ইউনিটপ্রতি দেড় টাকা বা ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
বুধবার (২০ মে) সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্র্নিধারণের গণশুনানিতে এই প্রস্তাব করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানিটির আয়োজন করে।
প্রস্তাবনা অনুযায়ী, আবাসিক গ্রাহকদের ইউনিটপ্রতি বিদ্যুতের গড় দাম ৭ টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৬৫ পয়সা করার সুপারিশ করা হয়েছে।
যদিও গণশুনানিতে অংশ নেওয়াদের অধিকাংশ দেশের এই সঙ্কটকালে বিদ্যুতের দাম না বাড়াতে বিইআরসিকে সতর্ক করেন।
শুনানিতে পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেছেন, চলতি অর্থবছরে ৬২ হাজার কোটি টাকা ও আগামী অর্থবছরে ৬৫ হাজার কোটি টাকার সম্ভাব্য ঘাটতি রয়েছে। দাম না বাড়ালে মারাত্মক ঝুঁকিতে পড়বে বিদ্যুৎ খাত।
গণশুনানিতে বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শুনানিতে বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে ও বিপক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করা হয়। এতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদসহ কমিশনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বিইআসি জানিয়েছে, বৃহস্পতিবার (২১ মে) গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত