ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
অল্প বয়স থেকেই শারীরিক নির্যাতন, সোশ্যাল মিডিয়া ছাড়ছেন কেনিশা
বিনোদন ডেস্ক: ভারতীয় সংগীতশিল্পী ও মোটিভেশনাল স্পিকার কেনিশা ফ্যান্সিস সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার ঘোষণা দেওয়ার আগে নিজের জীবনের নানা কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। অভিনেতা রবি মোহনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ঘিরে চলমান ট্রল ও সমালোচনার পর ইনস্টাগ্রামে দেওয়া ভিডিও বার্তায় তিনি জানান, অল্প বয়স থেকেই তিনি শারীরিক ও মানসিক নির্যাতন, আর্থিক সংকট এবং গভীর মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত দুটি ভিডিওতে কেনিশা জানান, মাত্র ১৮ বছর বয়সে তাঁর বিয়ে হয় এবং ১৯ বছর বয়সে তিনি গর্ভপাতের মতো কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হন। ওই সময় তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও দাবি করেন। পরে ভিডিও দুটি মুছে ফেললেও তা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও বার্তায় তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি সংগীতচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। গির্জায় গান গাওয়ার মাধ্যমে তাঁর যাত্রা শুরু হয়। পরে স্কুল ও কলেজের কয়ার দলে অংশ নেন। পরবর্তীতে মাত্র ৫০০ রুপির বিনিময়ে একটি কফি শপে গান গাওয়ার সুযোগ পান, সেখান থেকেই তাঁর পেশাদার সংগীতজীবনের সূচনা হয়।
কেনিশা বলেন, জীবনের বিভিন্ন প্রতিকূলতা তাঁকে আরও শক্ত করেছে। তবে সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে আক্রমণের শিকার হয়েছেন, তা তাঁর মানসিক স্বাস্থ্যে বড় ধরনের প্রভাব ফেলেছে। এই কারণেই তিনি আপাতত ইনস্টাগ্রাম ও ব্যক্তিগত জীবন নিয়ে জনসমক্ষে না বলার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে অভিনেতা রবি মোহনের বিবাহবিচ্ছেদ ঘিরে তাঁর সঙ্গে কেনিশার নাম জড়িয়ে নানা গুঞ্জন ছড়ায়। অনেকেই তাঁকে সংসার ভাঙার কারণ বলে সমালোচনা করলেও তিনি এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেননি বা স্বীকারও করেননি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কেনিশা সংগীতচর্চা ও পেশাগত কাজে মনোযোগ দিতে চান। তাঁর সমর্থকেরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
আরতি রবি ও রবি মোহনের ১৫ বছরের দাম্পত্য সম্পর্ক ভাঙনের পর থেকেই কেনিশাকে ঘিরে বিভিন্ন আলোচনা-সমালোচনা চলতে থাকে।
তিনি আরও লেখেন, তিনি এমন একজন মানুষকে রক্ষা করার চেষ্টা করেছিলেন, যাঁর সম্পর্কে আগে থেকেই নানা গল্প তৈরি ছিল। তবে এখন তিনি আর কোনো ব্যাখ্যা দিতে চান না এবং এমন কোনো লড়াইয়ে যেতে চান না, যা তাঁর নিজের ছিল না। হতাশার সুরে তিনি লেখেন, “আমি বোকা ছিলাম, ভেবেছিলাম ভালো মানুষের পাশে দাঁড়ানোই যথেষ্ট। কিন্তু এখন বুঝেছি, এই পৃথিবী হয়তো মিথ্যাবাদী, প্রতারক আর চালাক মানুষদের জন্যই সহজ।”
যদিও কোথাও সরাসরি রবি মোহনের নাম উল্লেখ করেননি তিনি, তবু নেটিজেনদের একটি বড় অংশ মনে করছে, তাঁর ইঙ্গিত অভিনেতার দিকেই ছিল।
কেনিশার এই পোস্টের পরপরই আরতি রবি ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা দেন। তিনি লেখেন, “ঘুমন্ত সিংহকে কখনো জাগিও না। আর যদি সেটা মা সিংহী হয়, তাহলে স্বয়ং ঈশ্বরও তার পাশে থাকেন।” তিনি আরও বলেন, তাঁর নীরবতাকে যেন কেউ দুর্বলতা না ভাবে এবং সন্তানদের সুরক্ষার জন্য প্রয়োজন হলে তিনি সত্য সামনে আনবেন, কারণ শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়।
আরতির এই পোস্ট নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এটি ছিল কেনিশার বক্তব্যের পরোক্ষ জবাব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)