ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শিক্ষকদের ঈদ ভাতা নিয়ে যা জানাল মাউশি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল–কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতা আজ মঙ্গলবার থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হবে। আগামীকাল বুধবারের মধ্যে সব শিক্ষক-কর্মচারীর অ্যাকাউন্টে এ উৎসব ভাতার অর্থ পৌঁছে যাবে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানায়, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার অর্থ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে ইতোমধ্যে পাঠানো হয়েছে। এরই মধ্যে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে গত রবিবার এমপিওভুক্ত প্রায় পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
সূত্রের তথ্য অনুযায়ী, মোট ৩ লাখ ৯১ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারী এ উৎসব ভাতা পাবেন। এর মধ্যে স্কুল পর্যায়ে ৩ লাখ ৩ হাজার ১৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৮৭ হাজার ৯২৫ জন শিক্ষক-কর্মচারী অন্তর্ভুক্ত রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল