ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
নিজস্ব প্রতিবেদক: সরকারের বিভিন্ন দপ্তরে ষষ্ঠ গ্রেডের উপপরিচালক পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিনজন নেতা। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান আবির এবং ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাদের এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।
জানা গেছে, আবদুল্লাহ আল নোমানকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এ, মেহেদী হাসান আবিরকে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষে এবং রাকিবুল হাসান রাকিবকে এনজিও বিষয়ক ব্যুরোতে নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্রে আরও জানা যায়, নিয়োগপ্রাপ্ত এই তিন ছাত্রদল নেতা এর আগে বিএনপি চেয়ারপারসনের বিশেষ নিরাপত্তা বাহিনী সিএসএফ-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জাতীয় নির্বাচনের আগে তারা এ দায়িত্বে ছিলেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, আরও কয়েকজন ছাত্রদল নেতাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়