ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ দিচ্ছে পাকিস্তান, আবেদন শুরু
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
পার্থ হক: পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর প্রোগ্রামের মেয়াদ দুই বছর এবং পিএইচডি প্রোগ্রামের মেয়াদ তিন বছর। আবেদন করার শেষ সময় ৩১ মে ২০২৬।
কমস্যাটস বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ পাকিস্তানের একটি ফেডারেল চার্টার্ড পাবলিক সেক্টর বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালে এটি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি হিসেবে প্রতিষ্ঠিত হয়।
সুযোগ-সুবিধা
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
রেজিস্ট্রেশন ফি অন্তর্ভুক্ত
ল্যাব ফি প্রদান
আবাসন ও পরিবহন সুবিধা
স্বাস্থ্যবিমা সুবিধা
আবেদনের যোগ্যতা
স্নাতকোত্তরের জন্য ন্যূনতম ১৬ বছরের এবং পিএইচডির জন্য ১৮ বছরের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে
স্নাতকে ন্যূনতম ২.৫ সিজিপিএ এবং পিএইচডির জন্য স্নাতকোত্তরে ন্যূনতম ৩.০ থাকতে হবে
আইইএলটিএস-এ ন্যূনতম ৫ স্কোর বা টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৭০ স্কোর থাকতে হবে
প্রয়োজনীয় নথিপত্র
স্টেটমেন্ট অব পারপাজ
অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট
পাসপোর্ট সাইজ ছবি
পাসপোর্ট কপি
ইংরেজি দক্ষতার সনদ
আবেদনঅনলাইনের মাধ্যমে করা যাবে। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন গ্রহণ চলবে আগামী ৩১ মে ২০২৬ পর্যন্ত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু