ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জুন থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ২০ জুন পর্যন্ত। এছাড়া ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
রোববার (২৪ মে) বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে ভর্তি পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে বলে জানা গেছে।
জানা গেছে, প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এই ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। এর অধিভুক্ত সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
আবেদন করতে ভর্তিচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট www.dcu.ac.bd–এ প্রবেশ করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও যোগ্যতা ইউনিটভিত্তিক ভর্তি নির্দেশিকায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ঢাবিতে শিক্ষার্থীদের জন্য এআই কর্মশালা আয়োজন
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫